• 01711004120, 01309-103945,
  • monirbn521966@gmail.com
  • Unkila
  • Sahrasti, Chandpur
  • 8.00 AM - 5.00 PM
  • Saterday - Thursday
প্রধান শিক্ষকের বাণী
সম্মানিত সুধী,
আসসালামু আলাইকুম।
সকল প্রশংসা মহান রাব্বুল আলামিন এর জন্য। যিনি আমাদের সৃষ্টি করেছেন এবং এমন জ্ঞান দান করেছেন যা আমরা জানতাম না। {দুরুদ ও সালাম প্রেরণ করছি হযরত মুহাম্মদ (সঃ) এর প্রতি যিনি আল্লাহ পাকের পক্ষ থেকে মানব জাতির শিক্ষক রূপে পৃথিবীতে এসেছিলেন।}
অসংখ্য পীর আওলিয়াদের সাধনা স্থল, নৈসর্গিক সৌন্দর্যের লীলা নিকেতন, নদী মেঘলা হযরত শাহরাস্তি (র.) আবাসস্থল চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলা। ১৮৯৯ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত শাশ্বত কালের কৃতিত্বের একটি মূর্ত প্রতীক ও কিংবদন্তীর অনির্বাণ স্বাক্ষর ঐতিহ্যবাহী ‘‘ওয়ারুক রহমানিয়া উচ্চ বিদ্যালয়’’। এই প্রতিষ্ঠানটি বিগত কয়েক বছর থেকে প্রতিশ্রুতিপূর্ণ ফলাফল দিয়ে কর্তৃপক্ষ ও দেশের মানুষের সুদৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। এ ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের উদ্ভূত বহু নন্দিত ব্যক্তিত্ব দেশ ও জাতির সেবাকর্মে আজও নিজেদের উৎসর্গ করার গৌরব ও সুবার্তা বহন করছেন।
শিক্ষাই শক্তি। শিক্ষা একটি দর্শন। ইহা অনন্ত সাধনার সামগ্রী। শিক্ষা হচ্ছে শরীর, মন ও আত্মার সুসামঞ্জস্য বর্ধন এবং জিজ্ঞাসার মাধ্যমে সত্যের সন্ধান আর এ সত্য উদঘাটনে শিক্ষক ও শিক্ষার্থী একই পথের সহযাত্রী। শিক্ষার লক্ষ্য হচ্ছে নিজকে জানা, সৃষ্টিকে জানা, ¯স্রষ্ঠাকে জানা এবং স্রষ্টা, সৃষ্টি ও তার মাঝে মানুষের অবস্থান ও দায়িত্ব সচেতনতা অর্জন করা। অর্থাৎ শিক্ষার সর্বশ্রেষ্ঠ উদ্দেশ্য হচ্ছে ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ ও মনুষ্যত্বের সর্বাঙ্গীন উন্মেষ ঘটানো। শিক্ষা একটি ত্রি-মেরু প্রক্রিয়া- শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকা। এ ত্রিবিধ সম্পর্কের সঠিক সমন্বয়ে একজন শিক্ষার্থী তার জীবনের পরিপূর্ণতা লাভ করে।
আসুন,
ত্রি-মেরুর সমন্বিত প্রচেষ্ঠা ও সুমহান দায়িত্ব পালনের মাধ্যমে জাতির আশা-আকাঙ্খা ও আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ এ কোমলমতি শিক্ষার্থীদের সঠিক পথে পরিচালিত করে সুশিক্ষিত, দায়িত্ববোধ সম্পন্ন আদর্শ দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তোলার দৃঢ় শপথ হোক আমাদের অঙ্গীকার।
ধন্যবাদান্তে-
মোঃ মনিরুজ্জামান
প্রধান শিক্ষক
উনকিলা উচ্চ বিদ্যালয়
Like Our Page