• 01711004120, 01309-103945,
  • monirbn521966@gmail.com
  • Unkila
  • Sahrasti, Chandpur
  • 8.00 AM - 5.00 PM
  • Saterday - Thursday
প্রধান শিক্ষকের বাণী

প্রধান শিক্ষকের কিছু কথা___

অসংখ্য পীর আওলিয়াদের সাধনার স্হল, নৈসর্গিক লীলা নিকেতন, নদী মেগলা হযরত শাহরাস্তি র. আবাস স্হল চাদঁপুর জেলার শাহরাস্তি উপজেলা।

১৯১৭ সনে প্রতিষ্ঠিত শ্বাশত কালের কৃতিত্বের একটি মূর্তিপ্রতিক ও কিংবদন্তীর অনির্বাণ সাক্ষর ঐতিহ্যবাহী উনকিলা উচ্চ বিদ্যালয়। এ প্রতিষ্ঠানটি বিগত কয়েকবছর থেকে প্রতিশ্রুতি পূর্ন ফলাফল দিয়ে কর্তৃপক্ষ ও দেশের মানুষের সুদৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। ঐতিহ্যবাহী এ শিক্ষা প্রতিষ্ঠানের উদ্ভুত বহু নন্দিত ব্যক্তিত্ব দেশ ও জাতির সেবাকর্মে আজও নিজেদের উৎসর্গ করার গৌরব ও সুবার্তা বহন করছেন।

ত্রি- মেরুর সমন্বিত প্রচেষ্টা ও সুমহান দায়িত্ব পালনের মাধ্যমে জাতির আশা-আকাঙ্ক্ষা ও আগামীর দিনের উজ্জ্বল ভবিষ্যৎ এ কোমলমতি শিক্ষার্থীদের সঠিক পথে পরিচালিত করে সুশিক্ষিত, দায়িত্ববোধ সম্পন্ন আদর্শ দেশ প্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তোলার দৃঢ় শপথ হোক আমাদের অঙ্গীকার।

মো: মনিরুজ্জামান।
প্রধান শিক্ষক।
উনকিলা উচ্চ বিদ্যালয় | শাহরাস্তি | চাদঁপুর।
মোবা: ০১৭১১০০৪১২০

Like Our Page